দ্বিতীয় টেস্টেও উপেক্ষিত গেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপেক্ষিত হওয়ার পালা শেষ হচ্ছে না ক্রিস গেইলের। বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের এখনো সমঝোতা হয়নি। উপেক্ষার ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে ভারতের বিপক্ষে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টেও গেইলকে উপেক্ষা করে গেছেন ক্যারিবীয় নির্বাচকেরা। তবে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের সমঝোতা এখনো হয়নি বলে এই বিধ্বংসী ব্যাটসম্যানের দলে জায়গা না পাওয়ার ঘটনা প্রত্যাশিতই বটে।একটি পরিবর্তন বাদে দ্বিতীয় টেস্টে নির্বাচকেরা প্রথম টেস্টের অনুরূপ দল ঘোষণা করেছেন। দল থেকে বাদ পড়েছেন সহ-অধিনায়ক ব্রেন্ডন ন্যাশ। তাঁর জাগায় দলে এসেছেন কির্ক এডওয়ার্ডস।বোর্ডের সঙ্গে গেইলের দ্বন্দ্ব নিরসনের একটা উপলক্ষ এসেছিল। মীমাংসায় পৌঁছাতে বৈঠকেও বসেছিল দুই পক্ষ। কিন্তু ওই বৈঠকে দুই পক্ষের মুখোমুখি অবস্থান আর পাল্টাপাল্টি আক্রমণে পরিস্থিতিটা আরও ঘোলাটে হয়। অবশ্য আবারও আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ওয়েবসাইট।ওয়েস্ট ইন্ডিজ দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), ল্যান্ডি সিমন্স, কির্ক এডওয়ার্ডস, কার্লটন বাফ, দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, আড্রিয়ান বারাথ, শিবনারায়ণ চন্দরপল, ফিদেল এডওয়ার্ডস, রবি রামপল, কেমার রোচ, মারলন স্যামুয়েলস ও রামনরেশ সারওয়ান।