দ্বিতীয় দিনটাও সিদ্দিকুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌথভাবে শীর্ষে থেকে শুরু করেছিলেন প্রথম রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে একাই শীর্ষে গলফার সিদ্দিকুর রহমান। দিল্লির হিরো ইন্ডিয়া ওপেনে কালও পারের চেয়ে ৬ শট কম খেলেছেন বাংলাদেশের গলফার। একটি ইগল এবং একটি বার্ডি মিলিয়ে ১২ শট কম খেলা সিদ্দিকুরের পর আছেন থাই গলফার চাপচাই নিরাত, খেলেছেন পারের চেয়ে দুই শট কম। কুয়াশার কারণে খেলা শুরু হয়েছিল দেরিতে। শেষ বিকেলে অন্ধকারের জন্য পুরো দ্বিতীয় রাউন্ড শেষও করা যায়নি। আজ সকালে আরও ২৬ জনকে এই রাউন্ড শেষ করতে হবে। ওয়েবসাইট।