দ্বিতীয় দিনটি ট্রেমলেট আর বৃষ্টির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম দিনের ‘নায়ক’ ছিল বৃষ্টি। সাউদাম্পটন টেস্টের দ্বিতীয় দিনেও চালকের আসনে ছিল বৃষ্টি। তবে বৃষ্টি একা নয়, দিনটা নিজের দাবি করতে পারেন ইংল্যান্ডের মিডিয়াম-ফাস্ট বোলার ক্রিস ট্রেমলেটও।বৃষ্টির বাধায় প্রথম দিন খেলা অনুষ্ঠিত হয় ৩৮ ওভার। আজ অনুষ্ঠিত হলো আরও কম—মাত্র ২৩.২ ওভার। তবে এরই মধ্যে নিজের পাওনাটা তুলে নিয়েছেন ট্রেমলেট। কাল নিয়েছিলেন দুটি, আজ আরও চারটি উইকেট! দুই দিন মিলিয়ে ট্রেমলেট বল করেছেন ১৮.২ ওভার। মাত্র ৪২ রান দিয়ে তুলে নিয়েছেন ছয়টি উইকেট।৯ উইকেটে ১৭৭ রান নিয়ে কাল শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করবে লঙ্কানরা। অবশ্য বৃষ্টি দয়া করলে তবেই তা সম্ভব। বৃষ্টির যা আগ্রাসী রূপ, তৃতীয় দিনের পুরোটা সময়ই আবার কেড়ে নেয় কি না! ওয়েবসাইট।