দ্বিতীয় দিনটিও ভালো কাটল সিদ্দিকুরের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণফোন বাংলাদেশ মাস্টার্স গলফের দ্বিতীয় দিনটিও ভালো কাটল ‘লোকাল হিরো’ সিদ্দিকুর রহমানের। দ্বিতীয় রাউন্ডে কাল পারের চেয়ে ৭ শট কম খেলেছেন ব্রুনাই ওপেনের এই চ্যাম্পিয়ন। দুই দিন মিলিয়ে পারের চেয়ে ১৩ শট কম খেলে এখন পর্যন্ত শীর্ষে সিদ্দিকুর। ৫ শট কম খেলা আবদুল মতিন আছেন দ্বিতীয় স্থানে। জাপানের গলফার হিরোতারো নাইতো কাল পারের চেয়ে দুই শট কম খেলেছেন, দুই দিনে চার শট কম খেলে আছেন তৃতীয় স্থানে। কুর্মিটোলা গলফ কোর্সে কালও দারুণ একটা দিন কাটানো সিদ্দিকুর জানালেন, ‘আরও চমত্কার দিন কাটল আমার। প্রথম রাউন্ডে আমি খুব ভালো খেলেছি। এটাই আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। এভাবে যদি খেলতে পারি তাহলে আমার বিশ্বাস, টুর্নামেন্টে সহজ জয় পাব।’