দ্বিতীয় দিনে হাফিজের আফসোস
কলম্বো টেস্টের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও শ্রীলঙ্কার বিপক্ষে শক্ত অবস্থান বজায় রেখেছে পাকিস্তান। চার উইকেট হারিয়ে ৪৮৮ রান সংগ্রহ করে আজ দিন শেষ করেছে সফরকারীরা। তবে দুর্দান্ত ব্যাটিং করা মোহাম্মদ হাফিজ মাঠ ছেড়েছেন মাত্র ৪ রানের আক্ষেপ নিয়ে। চারটি রান করতে পারলেই ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটির দেখা পেতেন এই ডানহাতি ওপেনার। তবে বৃষ্টির বাধায় আজ দ্বিতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৪৪ ওভার।এক উইকেটে ৩৩৪ রান নিয়ে কলম্বো টেস্টের দ্বিতীয় দিন শুরু করেছিল পাকিস্তান। দলীয় ৩৬৫ রানের মাথায় আউট হন মোহাম্মদ হাফিজ। ১৯৬ রানের চমত্কার এক ইনিংস খেলে রঙ্গনা হেরাথের শিকারে পরিণত হন এই পাকিস্তানি ওপেনার। তৃতীয় উইকেটে আবার ৭০ রান যোগ করেন ইউনুস খান ও আজহার আলি। ৩২ রান করে সাজঘরে ফেরেন ইউনুস। আজকের দিনের খেলা শেষ হওয়ার এক ওভার আউট হন আজহার আলি। তবে তার আগে তাঁর ব্যাট থেকে এসেছে ১৫৭ রান।