দ্বিতীয় দিনেই নিয়ন্ত্রণ ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দিনেই নাগপুর টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে ভারত। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ১৯৩ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় দিনের খেলা শেষে ২ উইকেট হারিয়ে ২৯২ রান তুলেছে ভরতীয় দল। প্রথম ইনিংসে এখন পর্যন্ত ৯৯ রানে এগিয়ে স্বাগতিকেরা, হাতে রয়েছে আরও আটটি উইকেট।প্রথম দিনেই নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারে ধস নামিয়েছিলেন ভারতীয় বোলাররা। দ্বিতীয় দিনটাও হতাশায় কেটেছে সফরকারী ব্যাটসম্যানদের। ৭ উইকেটে ১৪৮ রান নিয়ে শুরু করা নিউজিল্যান্ড গুটিয়ে যায় মাত্র ১৯৩ রানে। ভারতের হয়ে ইশান্ত শর্মা চারটি, ওঝা তিনটি ও শ্রীশান্ত দুটি উইকেট লাভ করেন।বোলারদের পর সাফল্য পেয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরাও। হাফ সেঞ্চুরি করেছেন টপ অর্ডার ব্যাটসম্যানদের সবাই। উদ্বোধনী জুটিতে গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগ এনে দেন ১১৩ রান। ৭৪ রানে থাকা শেবাগকে ফিরিয়ে নিউজিল্যান্ডকে প্রথম উইকেট এনে দেন অধিনায়ক ভেট্টোরি। ব্যক্তিগত ৭৮ রানে সাউদির শিকারে পরিণত হন গম্ভীর। দিনের খেলা শেষ হওয়ার সময় রাহুল দ্রাবিড় ৬৯ ও শচীন টেন্ডুলকার ৫৭ রানে অপরাজিত ছিলেন।—ক্রিকইনফো