দ্বিতীয় দিনেও অসহায় শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিনেও অসহায় স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম দিনে লঙ্কানরা নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় মাত্র ১৭৪ রানে। দিন শেষে কোনো উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৬০ রান। আগের দিনের সফলতা আজও ধরে রাখে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের খেলা শেষে অসিদের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ২৬৪ রান।আলোক-স্বল্পতার কারণে পুরো দিনের খেলা হয়নি। প্রকৃতি দয়া না করলে হতাশা আরও বাড়তে পারত স্বাগতিকদের। শ্রীলঙ্কা বোলিং করেছে ৭৩ ওভার। স্বাগতিক বোলাররা দেখা পেয়েছেন মাত্র তিনটি উইকেটের। আর অস্ট্রেলিয়া তুলেছে ২০৪ রান। শন মার্শ ৮৭ ও মাইক হাসি ৭৬ রানে অপরাজিত আছেন। স্বাগতিকদের প্রথম ইনিংসের চেয়ে এ পর্যন্ত সফরকারীরা এগিয়ে ৯০ রানে। ওয়েবসাইট।