দ্বিতীয় দিনেও ইংলিশ আধিপত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিডনি টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনেই অস্ট্রেলিয়াকে চাপের মুখে ফেলে দিয়েছিল ইংল্যান্ড। আজ দ্বিতীয় দিনেও খুব বেশি সুবিধা করে উঠতে পারে নি অসিরা। চার উইকেটে ১৩৪ রান নিয়ে দিন শুরু করে তাদের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৮০ রানে। জবাবে দ্বিতীয় দিন শেষে তিন উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১৬৭ রান। অ্যালিস্টার কুক ৬১ ও জেমস অ্যান্ডারসন ১ রানে অপরাজিত আছেন।আজ দিনের চতুর্থ ওভারেই হাডিনকে ফিরিয়ে দেন অ্যান্ডারসন। ১৭ ওভার পর আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান মাইক হাসি কলিংউডের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেলে চাপের মুখে পড়ে যায় স্বাগতিকেরা। এরপর খুব অল্প সময়ের মধ্যেই স্টিভেন স্মিথ আর পিটার সিডলের উইকেট তুলে নেন অ্যান্ডারসন। অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে তখন যোগ হয়েছে মাত্র ১৮৯ রান। দুই শতাধিক রানও তারা করতে পারবে কিনা তা নিয়েই সংশয়ে পড়ে গিয়েছিলেন অনেকে। কিন্তু শেষমুহূর্তে আরো একবার অস্ট্রেলিয়াকে রক্ষা করলেন মিচেল জনসন। নবম উইকেট জুটিতে বেন হিলফেনহউসকে নিয়ে ৭৫ রানের পার্টনারশিপ গড়ে সম্মানজনক একটা সংগ্রহ এনে দিয়েছেন অস্ট্রেলিয়াকে। খেলেছেন দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রানের লড়াকু ইনিংস। হিলফেনহউস করেছেন ৩৪ রান।অস্ট্রেলিয়ার ২৮০ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ইংল্যান্ডকে শক্ত অবস্থানে নিয়ে যান অ্যান্ডি স্ট্রাউস আর অ্যালিস্টার কুক। উদ্বোধনী জুটিতে যোগ করেন ৯৮ রান। ২৩তম ওভারে অস্ট্রেলিয়াকে প্রথম উইকেটটি এনে দেন হিলফেনহউস। ৫৮ বলে ৬০ রানের একটা ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন ইংল্যান্ড অধিনায়ক স্ট্রাউস। পরের ওভারে রানের খাতা না খুলেই জনসনের বলে বোল্ড হয়ে বিদায় নেন জনাথন ট্রট। তৃতীয় উইকেট জুটিতে আবার ৬৬ রানের পার্টনারশিপ গড়েন পিটারসেন ও কুক। কিন্তু দিন শেষ হওয়ার কয়েক ওভার আগে ৩৬ রান করে জনসনের বলে বিয়ারের হাতে ধরা পরেন পিটারসেন। তবে ৬১ রানে অপরাজিত থেকে ইংল্যান্ডকে বড় স্কোর গড়ার স্বপ্ন দেখাচ্ছেন কুক। রয়টার্স/ক্রিকইনফোসংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া (প্রথম ইনিংস)- ২৮০মিচেল জনসন ৫৩, শেন ওয়াটসন ৪৫জেমস অ্যান্ডারসন ৩০.১-৭-৬৬-৪, টিম ব্রেসনান ৩০-৫-৩৯-৩ইংল্যান্ড (প্রথম ইনিংস)-১৬৭/৩ (৪৮ ওভার)অ্যালিস্টার কুক ৬১*, অ্যান্ড্রু স্ট্রাউস ৬০মিচেল জনসন ১২-২-৪২-২, বেন হিলফেনহিউস ১৪-৩-৫২-১।