দ্বিতীয় পর্বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম রাউন্ডেই শেষ ব্রাজিলের বিশ্বকাপ, সেই ১৯৬৬ সালেই সর্বশেষ দেখেছে ফুটবল বিশ্ব। এরপর এবারসহ টানা ১২ বার প্রথম রাউন্ডের বাধা পেরিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। টানা প্রথম রাউন্ড পেরোনোয় ব্রাজিলের ওপরে আছে শুধু জার্মানি। ১৯৫৪ থেকে ২০১০ পর্যন্ত প্রতিবারই প্রথম রাউন্ড টপকেছে তিনবারের চ্যাম্পিয়নরা। এবার দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলে সেটা হবে জার্মানদের টানা ১৬ বার প্রথম পর্ব পেরোনো। ব্রাজিলের গ্রুপসঙ্গী মেক্সিকোও ধরে রেখেছে দ্বিতীয় রাউন্ডে ওঠার ধারা। টানা ছয়বার দ্বিতীয় রাউন্ডে উঠল মেক্সিকানরা। এ ছাড়া বিশ্বকাপে টানা সাতবার গ্রুপপর্ব পেরিয়েছে আর্জেন্টিনা (১৯৭৪-৯৮), টানা আটবার ইতালি (১৯৭৮-২০০৬)।