বিশ্বকাপজুড়ে প্রথম আলো পাঠকদের জন্য নানামাত্রিক কুইজের আয়োজন করছে। যেদিন খেলা, সেদিনই পুরস্কার জেতার সুযোগ থাকছে ২৮ অঞ্চলে প্রথম আলোর কার্যালয়ে। প্রতিদিন সারা দেশের পাঠকদের জন্য আছে দুটি এসএমএস কুইজ। থাকছে সাপ্তাহিক, পর্বভিত্তিক, অনলাইন ও ফেসবুক মিলিয়ে মোট ১৬টি কুইজের জমজমাট আয়োজন। সোনারগাঁও বিশ্ববিদ্যালয়-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজের দ্বিতীয় পর্বের ফলাফল ছাপা হলো আজ।
সোনারগাঁও বিশ্ববিদ্যালয়-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজের দ্বিতীয় পর্বের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে গত শনিবার। প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে লটারি পরিচালনা করেন ফুটবলার এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. আল আমিন মোল্লা, রেজিস্ট্রার মো. বেনী আমিন মোল্লা, সহকারী অধ্যাপক আবুল কালাম, পরিচালক মো. গোলাম মোস্তফা, গণসংযোগ কর্মকর্তা নাহিদ হাসান এবং প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। এই কুইজের দ্বিতীয় পর্বে ১০ জন বিজয়ী নির্ধারণ করা হয়েছে। মোট তিন পর্বে এই কুইজ অনুষ্ঠিত হবে। আর বিশ্বকাপ শেষে তিন পর্বের সব সঠিক উত্তরদাতাকে নিয়ে হবে মেগা ড্র। মেগা পুরস্কারে বিজয়ীদের জন্য থাকছে মোটরসাইকেল, ৪২ ইঞ্চি এলইডি টিভি, ট্যাবলেট কম্পিউটার, মাইক্রোওয়েভ ওভেনসহ ১৫টি আকর্ষণীয় পুরস্কার। বিশ্বকাপ শেষে সব পর্বের বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে। পুরস্কার প্রদানের তারিখ ও স্থানের ব্যাপারে বিজয়ীদের সঙ্গে প্রথম আলো থেকে যোগাযোগ করা হবে।