দ্বিতীয় পর্যায়ের টিকিট বিক্রি শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে আবার শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি৷ আজ বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে http://www.worldtwenty20.com/tickets এই ঠিকানা থেকে টিকিট কেনা যাবে৷ এবার শুধু অনলাইনেই কেনা যাবে টিকিট৷ সেমিফাইনাল ও ফাইনালের প্রায় ১০ হাজার টিকিটসহ অন্য কিছু ম্যাচের টিকিটও পাওয়া যাবে এবার৷ পাওয়া যাবে প্রস্তুতি ম্যাচের টিকিটও৷ একজন এক ম্যাচ থেকে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন৷ প্রথম পর্যায়ে যাঁরা কোনো ম্যাচের চারটি টিকিট কিনেছেন তাঁরা ওই ম্যাচের আর কোনো টিকিট পাবেন না৷
এর আগে যাঁরা কাউন্টার থেকে অথবা অনলাইনে টিকিট কিনেছেন ও এবার যাঁরা টিকিট কাটছেন তাঁদের সবাইকে আজ থেকে মূল টিকিট সংগ্রহ করতে হবে স্টেডিয়াম ও এনসিসি ব্যাংকের নির্ধারিত কিছু শাখা থেকে অফিস সময়ে (শুক্রবার ছাড়া) ৷
টিকিট পাওয়া যাবে সিলেটের পুরোনো বিভাগীয় স্টেডিয়ামে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, বরিশালের আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম ও রংপুর ক্রিকেট গার্ডেনের নির্ধারিত বুথে৷ এ ছাড়া এনসিসি ব্যাংকের ঢাকার গুলশান, কারওয়ান বাজার, মতিঝিল ও উত্তরা শাখা থেকেও টিকিট সংগ্রহ করা যাবে৷
টিকিট নেওয়ার সময় জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট আনতে হবে৷ আনতে হবে টিকিট কেনার রসিদ অথবা প্রিন্ট আউট৷ যাঁরা অনলাইনে টিকিট কিনেছেন তাঁদের সঙ্গে নিতে হবে যে ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে কিনেছেন, সেই কার্ডও৷