দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও যুবাদের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ প্রস্তুতি ম্যাচেও জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কাল আবুধাবিতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারিয়েছে তারা। বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়ে ইংল্যান্ড করেছিল ৭ উইকেটে ২১৮ রান। ৪৮.৩ ওভারেই এই রান পেরিয়ে যায় বাংলাদেশের যুবারা। ১৬৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা দলটির হয়ে সর্বোচ্চ ৭৫ রান করে অপরাজিত ছিলেন মোসাদ্দেক হোসেন। পরশু আফগানিস্তানের সঙ্গে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।