দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হারল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম প্রস্তুতি ম্যাচে ৬৪ রানের হার। কাল দ্বিতীয় ম্যাচে পরাজয় ৬ উইকেটে। বিশ্বকাপ বাছাইপর্বে নামার আগে বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাসে জোর ধাক্কাই লাগল। বিকেএসপিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান তুলেছিল বাংলাদেশ। প্রথম বলেই ওপেনার সাথিরা জাকিরকে হারিয়ে দুর্দশার শুরু। এরপর নিয়মিত বিরতিতে পড়েছে উইকেট। সর্বোচ্চ ৩৪ রান করেছেন ফারজানা। শুকতারা করেছেন ১৯, সালমা ১৭। জবাবে ২৮.১ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৪০ রান করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন লোকুসুরিয়া। ওপেনার বিরাকোদির রান ৩৮। রুমানা ২টি, খাদিজা ও সালমা নিয়েছেন ১টি করে উইকেট। ১৪ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব।