দ্বিতীয় বিভাগ কাবাডির সেরা শিশু-কিশোর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানসিটি ক্লাবকে হারিয়ে ডায়াং দ্বিতীয় বিভাগ কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে শিশু-কিশোর সংঘ। পল্টন কাবাডি স্টেডিয়ামে কাল ফাইনালে শিশু-কিশোর ৩২-১৮ পয়েন্টে হারিয়েছে ম্যানসিটিকে। বিজয়ী-বিজিত দুটি দলই আগামী বছর থেকে খেলবে প্রথম বিভাগে। এবারের লিগে অংশ নেয় ১৬টি দল। খেলা শেষে বিজয়ীদেও হাতে পুরস্কার তুলে দেন রানার গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান হাফিজুর রহমান।