দ্বিতীয় বিভাগ ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের প্রথম দিনে কাল ধানমন্ডি মাঠে রায়েরবাজার অ্যাথলেটিকস ক্লাব (১৬৫/৭) ৩ উইকেটে জিতেছে গোপীবাগ ফ্রেন্ডসের বিপক্ষে (১৬১)। বিকেএসপি তিন নম্বর মাঠে মিরপুর ক্রিকেট ক্লাব (৯৪/১) ৯ উইকেটে নবীন সংঘের (৯০), সিটি ক্লাব মাঠে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র (১৫৮/২) ৮ উইকেটে কাকরাইল বয়েজ ক্লাবের (১৫৩) বিপক্ষে এবং বিকেএসপি চার নম্বর মাঠে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি (১৩৪/৫) ৫ উইকেটে ধানমন্ডি ক্রিকেট একাডেমির (১৩১) বিপক্ষে জিতেছে।