দ্বিতীয় বিভাগ দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলোসোফিয়া দ্বিতীয় বিভাগ দাবার পঞ্চম রাউন্ড শেষে ৯ পয়েন্ট করে নিয়ে শীর্ষে ফায়ার সার্ভিস ও সুলতানা কামাল স্মৃতি পাঠাগার। ৭ পয়েন্ট নিয়ে দেবদাস স্মৃতি সংসদ দ্বিতীয় এবং ৬ পয়েন্ট করে নিয়ে আবদুল হামিদ স্মৃতি সংসদ ও পাবনা চেস ক্লাব তৃতীয় স্থানে। কাল ফায়ার সার্ভিস ৩.৫-০.৫ পয়েন্টে আবদুল হামিদ স্মৃতি সংসদকে, সুলতানা কামাল ৩-১ পয়েন্টে শহীদ রনি শরিফুল দাবা সংঘকে হারিয়েছে।—ক্রীড়া প্রতিবেদক