দ্বিতীয় বিভাগ দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলোসোফিয়া দ্বিতীয় বিভাগ দাবার চতুর্থ রাউন্ড শেষে শীর্ষে রয়েছে অগ্রণী ব্যাংক। ৬ পয়েন্ট করে নিয়ে ফায়ার সার্ভিস ও টয়োটা মোটরস দ্বিতীয় স্থানে। যৌথভাবে তৃতীয় স্থানে থাকা রাজশাহী দাবা উন্নয়ন সংস্থা ও ফ্রেন্ডস চেস ক্লাবের পয়েন্ট ৫। কাল অগ্রণী ব্যাংক ৩-১ পয়েন্টে হবিগঞ্জের আসাদ চেস ক্লাবকে, রাজশাহী দাবা উন্নয়ন ৩-১ পয়েন্টে আলহাজ এম করিম দাবা দলকে, বড়দের দাবা স্কুল ২.৫-১.৫ পয়েন্টে বন্দর ফাইন চেস ক্লাবকে, হবিগঞ্জ চেস ক্লাব ৩-১ পয়েন্টে একতা শাপলা সংঘকে এবং বাংলাদেশ মহিলা দাবা সংস্থা ৪-০ পয়েন্টে ক্যাসপারভ চেস ক্লাবকে হারিয়েছে।