দ্বিতীয় বিভাগ দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় বিভাগ দাবায় শীর্ষস্থানটা ধরে রেখেছে গোল্ডেন চেস ক্লাব। পঞ্চম রাউন্ড শেষে ১০ পয়েন্ট তাদের। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদ। তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ পুলিশের পয়েন্ট ৭। দাবা ফেডারেশন কার্যালয়ে কাল পঞ্চম রাউন্ডে গোল্ডেন চেস ৩-১ পয়েন্টে হারিয়েছে রাজশাহী দাবা ইউনিয়নকে। দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদ ৩.৫-০.৫ পয়েন্টে ধানমন্ডি লেক চেস ক্লাবকে, বাংলাদেশ পুলিশ ৩-১ পয়েন্টে পারফেক্ট ফ্যাশনকে, পাবনা চেস ক্লাব ৪-০ পয়েন্টে শহীদ রনি শরীফুল দাবা সংসদকে, গেন্ডারিয়া ফ্রেন্ডস ক্লাব ২.৫-১.৫ পয়েন্টে শেখ রাসেল ক্লাবকে এবং নাহার চেস একাডেমি ৪-০ পয়েন্টে সোনারগাঁও চেস ক্লাবকে হারিয়েছে।