দ্বিতীয় বিভাগ ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দলের সমর্থকদের সরব উপস্থিতি কাল কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিকে করে রাখল সরগরম। পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজের বিজ্ঞাপন গ্যালারির ফাঁকা জায়গাগুলোতে। মাঠের বিবর্ণ চেহারাও যেন উধাও। কুল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের উদ্বোধন হলো উৎসবমুখর পরিবেশেই। তবে প্রথম দিনে ইস্ট এন্ড ক্লাব ও পিডব্লিউডির উদ্বোধনী ম্যাচটি হয়েছে গোলশূন্য। লিগ উদ্বোধন করেন ঢাকার পুলিশ কমিশনার বেনজির আহমেদ।