দ্বিতীয় বিভাগ ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেসটিনি গ্রুপ দ্বিতীয় বিভাগ ফুটবলে দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাসাবো তরুণ সংঘ। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে কাল তারা ৩-০ গোলে হারিয়েছে সাধারণ বীমা ক্রীড়া চক্রকে। গোল করেছেন মনসুর, আরিফ ও সাজু। দিনের অন্য ম্যাচে প্রান্তিক ক্রীড়া চক্র ৩-০ গোলে জিতেছে দীপালি যুবসংঘের বিপক্ষে। দুটি গোল করেছেন উজ্জ্বল হোসেন, অন্যটি শামীম রেজার। দুই ম্যাচে এটি প্রান্তিকের প্রথম জয়।—ক্রীড়া প্রতিবেদক