দ্বিতীয় বিভাগ ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলখরা চলছে দ্বিতীয় বিভাগ ফুটবলে। গোলশূন্য ড্র করেছে ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার ও স্বাধীনতা ক্রীড়া সংঘ। কমলাপুর স্টেডিয়ামে অন্য ম্যাচে ইস্ট এন্ড ক্লাবও গোলশূন্য ড্র করেছে লিটল ফ্রেন্ডসের সঙ্গে। ৫ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে পুলিশের সঙ্গে ‘বি’ গ্রুপে শীর্ষে ফ্রেন্ডস সোশ্যাল। সমান ম্যাচে ২ জয় ও ২ ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে স্বাধীনতা ক্রীড়া সংঘ। ৬ ম্যাচে ২ জয় ও ২ ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে তৃতীয় স্থানে লিটল ফ্রেন্ডস। এক ম্যাচ কম খেলা ইস্ট এন্ড ক্লাবের সংগ্রহ ৯ পয়েন্ট, দ্বিতীয় স্থানে থাকা দলটি জিতেছে ২টিতে, ড্র করেছে তিন ম্যাচ।—ক্রীড়া প্রতিবেদক