দ্বিতীয় বিভাগ ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলাপুর স্টেডিয়ামে কাল দ্বিতীয় বিভাগ ফুটবলের একমাত্র ম্যাচে মাতুয়াইল উদয়ন সংসদ ১-১ গোলে ড্র করেছে ইস্টএন্ড ক্লাবের সঙ্গে।সংবর্ধনা: অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিভাগ। কাল সেই দলটিকে সংবর্ধনা দিয়েছে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা। হকি স্টেডিয়ামে সংস্থার কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি বিভাগীয় কমিশনার মইনুদ্দিন আবদুল্লাহ, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আকসিরসহ অন্য কর্মকর্তারা। বিজ্ঞপ্তি। জয়পুরহাটে ব্যাডমিন্টন: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয়েছে এসএ কলেজ। ফাইনালে তারা ২-০ সেটে হারায় উপজেলা নির্বাহী দলকে। —ক্ষেতলাল প্রতিনিধি