দ্বিতীয় বিভাগ ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত পরশু প্রথম বিভাগে খেলার টিকিট মেলে বাংলাদেশ বয়েজ ও ফ্রেন্ডস সোশ্যালের। আগামী মৌসুমে প্রথম বিভাগে খেলতে কাল তাদের সঙ্গী হলো স্বাধীনতা ক্রীড়া সংঘও। কমলাপুরে স্বাধীনতা ক্রীড়া সংঘ ১-১ গোলে ড্র করেছে বিজি প্রেসের সঙ্গে। গোল করেছেন স্বাধীনতা ক্রীড়া সংঘের হেলাল ও বিজি প্রেসের টিটু। ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে লিগ শেষ করল স্বাধীনতা ক্রীড়া সংঘ।—ক্রীড়া প্রতিবেদক