দ্বিতীয় বিভাগ ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আলীর একমাত্র গোলে পূর্বাচল পরিষদ হারিয়েছে লিটল ফ্রেন্ডসকে। কমলাপুর স্টেডিয়ামে অন্য ম্যাচে পিডব্লিউডি ২-১ গোলে হারিয়েছে ইউরো ফেমাস ক্লাবকে। ৭৫ মিনিটে মনজুরের গোলে এগিয়ে যায় পিডব্লিউডি। দুই মিনিট পর গোল শোধ করেন আনোয়ার। ৯০ মিনিটে জয় নিশ্চিত গোলটি রিয়াদের। ৭ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে পিডব্লিউডি। সমান ম্যাচে ২ জয় ও ৩ ড্রয়ে ৯ পয়েন্টে তৃতীয় ইউরো ফেমাস। ফেমাসের মতো একইভাবে ৯ পয়েন্ট নিয়েও গোলপার্থক্যে চতুর্থ স্থানে পূর্বাচল। ৭ ম্যাচে ২ জয় ও ২ ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ লিটল ফ্রেন্ডস।