দ্বিতীয় বিভাগ ফুটবল শুরু ২২ জানুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় বিভাগ ফুটবল নিয়ে অচলাবস্থা চলছিল অনেক দিন ধরে। পৃষ্ঠপোষক আনার ব্যর্থতার সঙ্গে কর্মকর্তাদের দলাদলি, অদক্ষতা, মাঠ সমস্যা, ইত্যাদি কারণে এই লিগ হয়ে পড়েছিল অনিশ্চিত। অবশেষে বরফ গলেছে। দ্বিতীয় বিভাগের ১৭টি দলের কর্মকর্তাদের সঙ্গে কাল বৈঠকে বসেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ঘটা করে বাফুফে ভবনে আয়োজিত এই সভার সিদ্ধান্ত—আগামী ২২ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় বিভাগ লিগ। ১৭টি দলকে লটারির মাধ্যমে দুই গ্রুপে ভাগ করে লিগ ভিত্তিকে খেলানো হবে।