দ্বিতীয় বিভাগ ফুটবলে মারামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুল দ্বিতীয় বিভাগ ফুটবলে লিটল ফ্রেন্ডস ও ইস্ট এন্ড ক্লাবের সমর্থকদের মধ্যে হয়েছে মারামারি। গোলযোগের উৎসমুখে ছিল রেফারির দেওয়া একটি পেনাল্টি। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে কাল ৮৬ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ইস্ট এন্ড ক্লাব। কিন্তু এরপর লিটল ফ্রেন্ডসের পক্ষে হঠাৎ করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি আনিসুর রহমান। তবে সহকারী রেফারি মিজানুর রহমান ভুল শুধরে দিলে পরক্ষণেই পেনাল্টি বাতিল করেন আনিসুর। সেটা মানতে পারেনি লিটল ফ্রেন্ডস। পরে ম্যাচ শেষে শুরু হয় সংঘর্ষ।  ক্লাব কর্মকর্তারা এগিয়ে না এলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারত।