দ্বিতীয় বিভাগ ব্যাডমিন্টনে প্যাসিফিক চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিট কনসার্ন দ্বিতীয় বিভাগ ব্যাডমিন্টন শেষ হয়েছে কাল। আট দল নিয়ে আয়োজিত সুপার লিগের সাতটি ম্যাচই জিতে অপরাজিত চ্যাম্পিয়ন প্যাসিফিক অ্যাসোসিয়েটস ব্যাডমিন্টন ক্লাব। ছয় ম্যাচ জিতে রানার্সআপ রকল্যান্ড ব্যাডমিন্টন ক্লাব। এই দুই দলের পয়েন্ট যথাক্রমে ১৪ ও ১২। চ্যাম্পিয়ন দল প্রথম বিভাগে খেলার সুযোগ পাবে। এর আগে ১২ দল নিয়ে শুরু হয়েছিল এবারের লিগ। গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় চারটি দল।