দ্বিতীয় বিভাগ হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স দ্বিতীয় বিভাগ হকিতে কাল জয় পেয়েছে শান্তিনগর স্পোর্টিং কাব। মওলানা ভাসানী স্টেডিয়ামে শান্তিনগর ৪-১ গোলে হারিয়েছে উদিতি ক্লাবকে। রায়হান দুটি, মোমিন ও মারজান করেন একটি করে গোল। একটি গোল শোধ করেন শিহাব। দিনের অন্য ম্যাচে অগ্রগামী ক্লাব ২-২ গোলে ড্র করেছে ঢাকা ইয়াং স্টারের সঙ্গে। অগ্রগামীর ইমরান ও প্রিন্স গোল করেন। স্টারের সম্রাট ও শাহরিয়ার করেন দুই গোল।