দ্বিতীয় বিভাগ হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স দ্বিতীয় বিভাগ হকিতে কাল তেজগাঁও অগ্রগামী ক্লাব ৪-০ গোলে হারিয়েছে উদিতি ক্লাবকে। গোল করেছেন সাব্বির, প্রিন্স, শিহাব ও সাইফুল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের অন্য ম্যাচে রক্তিম সংঘ ৩-১ গোলে হারিয়েছে ইয়াং স্টার ক্লাবকে। রক্তিম সংঘের জনি, রেদোয়ান ও রিজভী ১টি করে গোল করেছেন। ইয়াং স্টারের গোলটি সুজিদের।