দ্বিতীয় বিভাগ হকি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার বছর পর আগামীকাল মাঠে গড়াচ্ছে দ্বিতীয় বিভাগ হকি। দুই গ্রুপে অংশ নিচ্ছে রায়েরবাজার এসি, ঢাকা হকি ক্লাব, দিলকুশা এসসি, ইস্ট অ্যান্ড গ্রিন ক্লাব, বিপিডব্লিউডি এসসি, উদিতি ক্লাব, রক্তিম সংঘ, তেজগাঁও অগ্রগামী, শান্তিনগর স্পোর্টিং ও ঢাকা ইয়াং স্টার ক্লাব। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে রায়েরবাজারের মুখোমুখি বিপিডব্লিউডি।