দ্বিতীয় বিয়ে করলেন ম্যাকগ্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন অস্ট্রেলিয়ান বোলিং গ্রেট গ্লেন ম্যাকগ্রা। ব্রেস্ট ক্যানসারে প্রথম স্ত্রীর মৃত্যুর দুই বছর পর বান্ধবী সারা লিওনার্দির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। ২৮ বছর বয়সী লিওনার্দির সঙ্গে ম্যাকগ্রার প্রথম পরিচয় হয়েছিল গত বছর দক্ষিণ আফ্রিকায়।গতকাল বৃহস্পতিবার বিকেলে সিডনির নিজ বাড়িতে এই দ্বিতীয় বিয়ে করেন ৪০ বছর বয়সী ম্যাকগ্রা। ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত এ বিয়েতে শুধু পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন ম্যাকগ্রার মুখপাত্র ওয়ারেন ক্রেইগ। তিনি নেটওয়ার্ক টেন চ্যানেলকে বলেছেন, ‘এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সুন্দরভাবে এই বিয়ে শেষ হয়েছে।’বিয়ের অনুষ্ঠানে ম্যাকগ্রার দুই সন্তান ২০ বছর বয়সী জেমস ও ৮ বছর বয়সী হোলি উপস্থিত ছিলেন।ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন রোগভোগের পর ২০০৮ সালের জুন মাসে ম্যাকগ্রার প্রথম স্ত্রী জেন ম্যাকগ্রা ৪২ বছর বয়সে মারা যান। —বাসস