দ্বিতীয় ম্যাচও ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেএসপির পর খুলনাতেও ড্র করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ও সফররত সিএবি অনূর্ধ্ব-১৫ দল। ১ উইকেটে ২২০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা ওপার বাংলার কিশোরেরা আরও ১০০ রান যোগ করে ইনিংস ঘোষণা করে। উইকেট পড়েছিল ৫টি। আগের দিন ১২০ রানে অপরাজিত থাকা শুভ্রজিৎ কাল নামেননি ব্যাট করতে। বাংলাদেশের অফস্পিনার রিয়াজুল ইসলাম ৪৬ রানে নিয়েছে ৩ উইকেট।স্বাগতিক দল দ্বিতীয় ইনিংসে ৫১.১ ওভারে ৪ উইকেটে ১১৮ রান তোলার পরই ড্র মেনে নেয় দুই দল। উদ্বোধনী ব্যাটসম্যান ওমর ফারুক করেছে সর্বোচ্চ ৭১ রান। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেরও সেরা হয়েছেন সিএবির শুভ্রজিৎ দাস।