দ্বিতীয় ম্যাচে জিতেছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ খেলার ফিফটিতে দলকে জয় উপহার দিলেন শহীদ আফ্রিদি। প্রথম ক্রিকেটার হিসেবে ৫০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার ম্যাচে করেছেন ৩৩ বলে অপরাজিত ৫২। এরপর বল হাতে ১৭ রানে ২ উইকেট। ম্যাচসেরা আফ্রিদির অলরাউন্ড পারফরম্যান্সের সঙ্গে অন্য বোলারদের ভালো বোলিংয়ে মাত্র ১২২ রান করেও ২৩ রানে জিতেছে পাকিস্তান। ১৯.২ ওভারে শ্রীলঙ্কা অলআউট হয়েছে ৯৯ রানে। দুই ম্যাচের সিরিজটা ড্র হলো ১-১-এ। হাম্বানটোটার উইকেটে রান করাটা খুব সহজ নয়, আগের ম্যাচে ১৩২ করেও ৩৭ রানে জিতেছিল শ্রীলঙ্কা। এবার ৬ উইকেটে ১২২ করে জিতল পাকিস্তান। ছয়ে নেমে আফ্রিদি প্রায় একাই দলকে এনে দিয়েছেন এই রান। শোয়েব মালিকের সঙ্গে ষষ্ঠ উইকেটে গড়েছেন ৬৮ রানের জুটি। পাকিস্তানের শুরুটা কালও হয়েছিল বাজে। ১০.১ ওভারে ৪১ রানে নেই প্রথম ৪ উইকেট! ২৬ বলে ২৭ করেছেন মালিক। আফ্রিদির ইনিংসে ছিল ৫ চার ও ১ ছয়। দুটি করে উইকেট নিয়েছেন কুলাসেকারা ও লোকুয়ারাচ্চি। শ্রীলঙ্কার ইনিংসে বলার মতো রান নেই কারোরই। সর্বোচ্চ ১৯ করেছেন কাপুগেদারা। পাকিস্তানের আরাফাত ও সামি নিয়েছেন ৩টি করে উইকেট। ওয়েবসাইট।