দ্বিতীয় ম্যাচেও জিতল অনূর্ধ্ব-১৯ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়দের দেখানো পথেই হাঁটছে বাংলাদেশের ছোটরা। বাংলাদেশ ‘এ’ দল ইংল্যান্ড লায়ন্সকে হারিয়েছে ওয়ানডে সিরিজে, ড্র করেছে টি-টোয়েন্টি সিরিজ। সেই পথ ধরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল কাল দ্বিতীয় ওয়ানডেতেও ১৯ রানে হারিয়েছে সফররত ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল বাংলাদেশি তরুণদের মধ্যে বড় ইনিংস কেউই খেলতে পারেননি। তবে সালমান, লিটন, আসিফদের মাঝারি অঙ্কের ইনিংসগুলোই স্কোরবোর্ডে এনে দিয়েছে ৯ উইকেটে ২৫৬ রান। জবাবে ওপেনার ড্যানিয়েল বেলের ৯২ রানের ইনিংসও জেতাতে পারেনি ইংল্যান্ডের তরুণদের। একপর্যায়ে স্কোর ছিল ৪ উইকেটে ১৭২। সেখান থেকেই স্বাগতিক দলের বোলাররা দুর্দান্তভাবে ফিরে এসেছেন। মাত্র ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে পথ হারিয়ে ফেলেছে অতিথি দল। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের জন্য সান্ত্বনা কেবল বেলের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৫৬/৯ (সৌম্য ২৩, লিটন ৫৩, সালমান ৫৯, আসিফ ৪৫, হাসান ৪, মোসাদ্দেক ৬, আল আমিন ২০, সুমন ১৫, সাব্বির ৫, নাঈম জুনিয়র ১২*, নাসুম ১*; উড ৩/৩৪, র‌্যামি ৩/৫০)। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৩৭/৭ (বেল ৯২, উড ৩০, ফোকস ১৯, কেলসেল ৪৩, র‌্যামি ৮, কপিল ৮, বল ১২, বালানি ১৪*, সোজায়ের ৬*; সাব্বির ২/৪৮, সৌম্য ০/২১, নাঈম জুনিয়র ১/৫০, আসিফ ১/৩৪, নাসুম ০/৩৩, আল আমিন ০/১৯, মোসাদ্দেক ১/৩১)। ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জয়ী ১৯ রানে। ম্যান অব দ্য ম্যাচ: ড্যানিয়েল বেল।