দ্বিতীয় ম্যাচেও জিতেছে সালমাদের দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌরাষ্ট্র মহিলা দলের বিপক্ষে প্রথম ম্যাচটা বাংলাদেশের মেয়েরা জিতেছিল ৬১ রানে। রাজকোটের আরএমসি ক্রিকেট মাঠে কাল দ্বিতীয় ও শেষ ম্যাচেও জিতেছে সালমা খাতুনের দল। এবারের জয়টা ৭ উইকেটের।আগে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভার ব্যাট করেও মাত্র ৯৮ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক দল। বাংলাদেশের পান্না ঘোষ ও শুকতারা রহমান নিয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন সাথিরা জাকির ও চম্পা চাকমা। জবাবে ২৫ ওভার ব্যাট করে মাত্র ৩ উইকেট হারিয়েই জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। ওপেনার সাথিরা করেছেন সর্বোচ্চ ৩৬ রান। শুকতারা করেছেন ১৮ রান এবং তাহিন তাহেরা অপরাজিত থাকেন ১৯ রান করে।ভারতের পর বাংলাদেশের মেয়েরা সফর করবে শ্রীলঙ্কাও। ১১, ১৩ ও ১৪ অক্টোবর সেখানে শ্রীলঙ্কা মহিলা দলের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে তারা।