দ্বিতীয় ম্যাচেও বিসিবি একাদশের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু ফতুল্লা স্টেডিয়ামে ৪৫ ওভারের প্রস্তুতি ম্যাচে ৬৫ রানের হার। বিসিবি একাদশ ঘুরে দাঁড়াতে পারল না দ্বিতীয় ম্যাচেও। ফতুল্লায় আজ রোববার অনুষ্ঠিত টি-টোয়েন্টি ম্যাচে সফরকারীর ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭৫ রানে হেরেছে শাহরিয়ার নাফীসের দল।ওয়েস্ট ইন্ডিজের জয়ের ভিত গড়ে দেন মারলন স্যামুয়েলস। ৫৬ বলে অপরাজিত ১০২ রান—১৫ চার, ৪ ছয়! স্যামুয়েলসের বিধ্বংসী ব্যাটিংয়ে ৩ উইকেট ১৯৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৬ উইকেটে ১২০ রান তোলে বিসিবি একাদশ।সংক্ষিপ্ত স্কোর—ওয়েস্ট ইন্ডিজ: ১৯৫/৩ (২০ ওভার)স্যামুয়েলস ১০২*, আন্দ্রে রাসেল ৫৮ফরহাদ ৩৭/২, শুভাগত ৩১/১বিসিবি একাদশ: ১২০/৬ (২০ ওভার)নাফীস ২৯, রকিবুল ২২স্যামি ২৩/২, স্যামুয়েলস ১৮/২ফল: ওয়েস্ট ইন্ডিজ ৭৫ রানে জয়ী।