দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং ব্যর্থতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ওয়ানডেতে ১১৭ রানের বিশাল হার। কাল সাগিকর হাই পারফরম্যান্স সেন্টারের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। উইনওয়ার্ড ক্রিকেট ক্লাব মাঠে ৪৮ রানের মধ্যেই ইমরুল, সৌম্য ও শুভাগত ফিরে যান ড্রেসিংরুমে। চতুর্থ উইকেটে মার্শাল আইয়ুব ও অধিনায়ক নাঈমের ৬৭ রানের জুটিতে বিপর্যয় অনেকটাই কাটিয়ে উঠেছিল বটে৷ তবে শেষ পর্যন্ত ১৭৯ রানেই অলআউট৷ ২৮ রানে ৬ উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল৷ মার্শাল ও নাঈম দুজনেই করেছেন ৪৫ রান করে৷ এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে স্বাগতিকেরা ৪ উইকেটে করেছে ৬৫ রান৷