দ্বিতীয় ম্যাচেও সাবিনাদের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ম্যাচে জয় ছিল ৪-০ গোলে। কাল জয়টা এল ৫-০ ব্যবধানে। সাবিনার হ্যাটট্রিকের সঙ্গে বাকি দুটি গোল করলেন সুইনু প্রু মারমা ও সুরভী আক্তার। অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে ক্রমেই উন্নতির ছাপ রেখে দ্বিতীয় সাফ মহিলা ফুটবলে খেলতে যাচ্ছে জাতীয় মহিলা ফুটবল দল। তবে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচের শতভাগ সাফল্য কি মহিলা দলকে খুব বেশি খুশি করতে পারল? প্রশ্নটা উঠছে। প্রস্তুতির মতো প্রস্তুতি যে হলো না! মহিলা সাফ ফুটবলে অংশ নিতে জাতীয় দল কলম্বো রওনা হচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর।