দ্বিতীয় রাউন্ড আজ থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ষষ্ঠ পেশাদার ফুটবল লিগ ১৩ নভেম্বর শুরু হয়ে ১৬ নভেম্বর পর্যন্ত প্রথম রাউন্ড চলে পায় বিরতি। এই বিরতিতে জাতীয় দল থাইল্যান্ড ও মালয়েশিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলে এসেছে। ওই সফর শেষে আজ শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ড। এই রাউন্ডের চারটি ম্যাচই বঙ্গবন্ধু স্টেডিয়ামে।আজ বিকেল পাঁচটায় ব্রাদার্স-মুক্তিযোদ্ধা ম্যাচ। আগামীকাল একই সময় চ্যাম্পিয়ন আবাহনীর মুখোমুখি আরামবাগ। প্রথম রাউন্ডে বিরতি পাওয়া শেখ রাসেল পরশু বিকেল চারটায় প্রতিপক্ষ হিসেবে পাবে বিজেএমসিকে। একই দিন সন্ধ্যা সোয়া ছয়টায় মুখোমুখি হবে শেখ জামাল-মোহামেডান।