সুপার টেন নিশ্চিত হলো বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুটো ম্যাচে দুর্দান্ত জয়ের পর হংকংয়ের বিপক্ষে এমন ধাক্কা খাবে বাংলাদেশ, কে ভেবেছিল! ব্যাটিং ব্যর্থতার সেই ধাক্কা অবশ্য আপাতত বোলিংয়ে দারুণভাবে সামলে নিয়েছে বাংলাদেশ। অবিশ্বাস্য সমীকরণ মিলিয়ে দিয়ে জয়ের আশাও জাগিয়ে তুলেছে। জয় পাবে কিনা, সেই উত্তর এখনো মেলেনি। তবে এরই মধ্যে সুপার টেন নিশ্চিত করে ফেলেছে মুশফিকুর রহিমের দল।

৭৯ বলের মধ্যে হংকং জিতে গেলে বাংলাদেশ টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়ত। সুপার টেন-এ চলে যেত নেপাল। কিন্তু ১৩.১ ওভার পেরিয়ে যাওয়ার পরও হংকং জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি। তাতে অবশ্য হতাশ হতে হলো নেপালকেই। হংকংয়ের প্রথম পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছিল আগেই। হংকং এখনো স্মরণীয় এক জয়ের অপেক্ষায় আছে। তাতেই সেই স্বপ্ন সাকিব-মুশফিকরা স্বপ্নের মোড়কেই রেখে দিতে পারেন কিনা সেটাই দেখার।

বাংলাদেশ দলের সুপার টেন-এর সূচি

২৫ মার্চ, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, সন্ধ্যা সাড়ে সাতটা (মিরপুর)

২৮ মার্চ, বাংলাদেশ-ভারত, সন্ধ্যা সাড়ে সাতটা (মিরপুর)

৩০ মার্চ, বাংলাদেশ-পাকিস্তান, বিকেল সাড়ে তিনটা (মিরপুর)

১ এপ্রিল, বাংলাদেশ-অস্ট্রেলিয়া, বিকেল সাড়ে তিনটা (মিরপুর)