দ্বিতীয় রাউন্ডে কার্যকরী ফুটবল খেলবে আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে গ্রুপ পর্বে খেলাগুলোতে দৃষ্টিনন্দন ফুটবলই উপহার দিয়েছে মেসি-ম্যারাডোনার আর্জেন্টিনা। অসাধারণ ছোট ছোট সব পাস, দ্রুতগতির আক্রমণ দিয়ে সবারই মন কেড়েছে মেসি-তেভেজ-হিগুয়েইনেরা। নিজেদের শ্রেষ্ঠত্বও তাঁরা প্রমাণ করেছে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে।তবে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার খেলা হবে পরিস্থিতি অনুযায়ী বাস্তবধর্মী। অনাবশ্যক, বাহুল্যময় খেলা দলটি খেলবে না বলে জানিয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার হোনাস গুতিয়েরেজ। গুতিয়েরেজ আরও জানিয়েছেন, ম্যারাডোনা দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে সহজ-সাধারণ ফুটবল খেলার পক্ষপাতি। তিনি চান কার্যকর ফুটবল খেলতে।ম্যারাডোনা নাকি খেলোয়াড়দের নির্দেশ দিয়েছেন, মেক্সিকোর বিপক্ষে অযথা বল ধরে রেখে ‘গ্যালারি শো’ জাতীয় ড্রিবলিং না করতে। বরং ছোট ছোট পাসে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে ফল বের করে আনাটাই হবে আর্জেন্টিনার মূল লক্ষ্য।‘জাবুলানি বল’ নিয়ে কম সমালোচনা হয়নি এবারের বিশ্বকাপে। ম্যারাডোনাও মনে করেন, জাবুলানি বলে কিছু সমস্যা আছে। জানিয়েছেন গুতিয়েরেজ। বলটি নাকি বাঁক নেয় না। ‘প্রশিক্ষণের সময় আমি ব্যাপারটি খুব ভালোই খেয়াল করেছি।’ অভিযোগ ম্যারাডোনার। আর্জেন্টিনার খেলোয়াড়েরা নাকি সামর্থ্য অনুযায়ী খেলতে পারছেন না জাবুলানি বল দিয়ে, এমনটাই মনে করেন কোচ ডিয়েগো ম্যারাডোনা।