দ্বিতীয় রাউন্ডে ফেদেরার, শারাপোভা ও ভেনাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে জয় তুলে নিয়েছেন রজার ফেদেরার, মারিয়া শারাপোভা ও ভেনাস উইলিয়ামস।ছেলেদের অন্যতম শীর্ষ বাছাই ও ষোলবারের গ্র্যান্ড স্লাম বিজয়ী সুইস তারকা রজার ফেদেরার সরাসরি ৬-১, ৬-১ ও ৬-৩ গেমে হারিয়েছেন স্লোভাকিয়ার লুকাস ল্যাকোকে। এই জয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছেন তিনি।বছরের প্রথম গ্র্যান্ড স্লামের প্রথম খেলায় ফেদেরার ছিলেন দারুণ ফর্মে। তিনি মাত্র ৮৪ মিনিটে লুকাসের বিপক্ষে জয় নিশ্চিত করেন।এদিকে, থাইল্যান্ডের তামারাইন তানা সুগরানের মতো একজন অখ্যাত খেলোয়াড়ের বিপক্ষে জিততে কিছুটা ঘামই ঝরাতে হয়েছে মারিয়া শারাপোভার। ম্যাচের শুরুতে শারাপোভার খেলায় কিছুটা ছন্দপতন হলেও পরবর্তীতে তিনি তা কাটিয়ে উঠে শেষ পর্যন্ত ৬-১ ও ৬-৩ গেমে জেতেন এই টেনিস ‘সুন্দরী’।ম্যাচের শুরুতেই শারাপোভা তাঁর সার্ভিস গেমে হেরে যান। তবে বেশ শক্তিশালিভাবেই তিনি খেলায় ফিরে পরবর্তী ছয়টি গেমে তিনি জয় তুলে নেন। প্রথম সেট জেতেন তিনি মাত্র ২৬ মিনিটেই।দ্বিতীয় সেটের প্রথম গেমে তিনি হেরে যান। তবে তামারাইনকে টেনিস খেলাটা ভালোমতোই শিখিয়ে পরের তিনটি গেম জিতে নেন তিনি। এর পরের পুরো সময়টাইছিল শারাপোভাময়। প্রত্যাশিতভাবেই তিনি এই ম্যাচ জিতে পৌঁছে গেছেন দ্বিতীয় রাউন্ডে।মেয়েদের টেনিসে আরেক শীর্ষ বাছাই ভেনাস উইলিয়াম ইতালির সারা ইরানিকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে খুব সহজেই পৌঁছে গেছেন দ্বিতীয় রাউন্ডে। রয়টার্স।