দ্বিতীয় রাউন্ডে বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরস্কারটা ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেছেন। গত চার মৌসুম ধরেই চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। অথচ এবার আর সবখানে গোলের ধারা অব্যাহত থাকলেও ইউরোপ সেরার এই টুর্নামেন্টে কেমন যেন চেনা যাচ্ছিল না তাঁকে। অচেনা আঁধার থেকে চেনা আলোয় কাল চলে এলেন বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর। তাঁর জোড়া গোলে স্পার্তাক মস্কোকে ৩-০তে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেল বার্সা। এ আসরের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদোকেও (৫ গোল) ছুঁয়ে ফেললেন মেসি।১৬ মিনিটে দানি আলভেসের পর ২৭ ও ৩৯ মিনিটে মেসির জোড়া গোল প্রথমার্ধেই ৩-০ বানিয়ে দিয়েছিল। খেলার মাঝবিরতিতে তাই ম্যাচের ভবিষ্যৎ নয়, টিভি বিশ্লেষকেরা আলোচনা করলেন, এক বর্ষপঞ্জিতে ৮৫ গোল করার জার্ড মুলারের রেকর্ডটি মেসি ভাঙতে পারবেন কি না, তা নিয়ে। এ বছর ৮০ গোল হয়ে গেল মেসির। সামনে আরও সাতটি ম্যাচ। রেকর্ডটা না ভাঙলেই সেটা হবে বিস্ময়ের। ওয়েবসাইট।