দ্বিতীয় রাউন্ডের পথে চিলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইজারল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোল পেয়েছে চিলি। খেলার ৭৫ মিনিটের সময় গোল করে চিলিকে এগিয়ে নিলেন গঞ্জালেস। এ জয়ে দ্বিতীয় রাউন্ডের পথে অনেকটা এগিয়ে গেল চিলি। দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এইচ’-এর পয়েন্ট তালিকার শীর্ষে চিলি। এর আগে চিলি হন্ডুরাসকে ১-০ গোলে হারিয়েছে।দুই ম্যাচে ১ জয় ও ১ পরাজয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড প্রথম ম্যাচে এবারের বিশ্বকাপের ফেভারিট স্পেনকে ১-০ গোলে হারায়।২৫ জুন চিলি শেষ ম্যাচে মুখোমুখি হবে স্পেনের সঙ্গে আর সুইজারল্যান্ড প্রতিপক্ষ হন্ডুরাসের সঙ্গে।আজ রাত সাড়ে ১২টায় হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামছে স্পেন। রয়টার্স