দ্বিতীয় রাউন্ডের বাধা পেরোলেন ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সহজ জয় দিয়ে উইম্বলডনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন রজার ফেদেরার। ছবি: রয়টার্স
সহজ জয় দিয়ে উইম্বলডনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন রজার ফেদেরার। ছবি: রয়টার্স

উইম্বলডনের গত আসরে আকস্মিকভাবে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন রজার ফেদেরার। এবার হয়তো তাই এই দ্বিতীয় ম্যাচটা খুব সাবধানী হয়েই খেলেছেন সাতবারের উইম্বলডন শিরোপাজয়ী এই তারকা। কোনো অঘটনের শিকারও হতে হয়নি ফেদেরারকে। লুক্সেমবার্গের গিলেস মুলারকে ৬-৩, ৭-৫, ৬-৩ ব্যবধানে হারিয়ে চলে গেছেন তৃতীয় রাউন্ডে।
এবারের উইম্বলডন শিরোপা জিততে পারলে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন ফেদেরার। এখন পর্যন্ত সাতটি শিরোপা জয়ের রেকর্ডটি তিনি ভাগাভাগি করে নিচ্ছেন টেনিস কিংবদন্তি পিট সাম্প্রাসের সঙ্গে। এবারের শিরোপাটি জিতলে উইম্বলডনের সবচেয়ে বেশি শিরোপাজয়ী খেলোয়াড় হিসেবে এককভাবেই লেখা হবে ফেদেরারের নাম।
তৃতীয় রাউন্ডে স্পেনের মার্সেল গ্রানোলার্স বা কলম্বিয়ার সান্টিয়াগো গিরালডোর মুখোমুখি হতে হবে ফেদেরারকে।— রয়টার্স