দ্বিতীয় স্তর হচ্ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও ওয়ারী ক্লাবের সব দাবি মেনে নেওয়া হলো। দুই ক্লাবের দাবির পরিপ্রেক্ষিতে পেশাদার লিগের দ্বিতীয় স্তরে খেলার সুযোগ পাচ্ছে তারা, আবার ফেডারেশনের ভোটাধিকারও নিশ্চিত করা হয়েছে তাদের। কাল পেশাদার লিগ কমিটির সভায় সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানিয়েছেন, ‘তাদের সব দাবি আমরা মেনে নিয়েছি।’ ঢাকায় একটি ভেন্যুরও আবেদন জানিয়েছিল ক্লাব দুটি। ঢাকায় ভেন্যু তো থাকছেই, সঙ্গে ঢাকার বাইরেও একটি ভেন্যু করা হবে বলে জানিয়েছেন সালাম। দ্বিতীয় স্তরের খেলা শুরু হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। খেলা হবে দুই রাউন্ডে। চট্টগ্রাম আবাহনী, কক্সসিটি, বিয়ানীবাজার, ভিক্টোরিয়া, ওয়ারী ও অগ্রণী ব্যাংক—এই ছয় দল নিয়ে হবে দ্বিতীয় স্তর।