দ্বিতীয় স্থান হারাতে চলেছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটি অনুষ্ঠিত হয়েছে। দুটিতেই হেরেছে সফরকারী ভারত। এর মাধ্যমে একটা বিষয় নিশ্চিত হয়ে গেছে—সিরিজের ফল যা-ই হোক না কেন, টেস্ট র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানটি হারাবে মহেন্দ্র সিং ধোনির দল।পরের দুটি ম্যাচে ধোনিরা জিতলে সিরিজ ড্র হবে। সে ক্ষত্রে ভারত ও দক্ষিণ আফ্রিকার উভয় দলের রেটিং পয়েন্ট হবে ১১৭। কিন্তু দশমিকের হিসাবে এগিয়ে থাকায় ভারতকে হটিয়ে র্যাঙ্কিংয়ের ২ নম্বর স্থানটি দখল করবে দক্ষিণ আফ্রিকা।টেস্ট সিরিজে ভারত হোয়াইটওয়াশ হলেও একই রকম ঘটনা ঘটবে। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়া ও ভারত উভয় দলের রেটিং পয়েন্ট হবে ১১১। কিন্তু দশমিকের হিসাবে এগিয়ে থাকায় ভারতের অবস্থান হবে তৃতীয়। অস্ট্রেলিয়া থাকবে ৪ নম্বরে। অস্ট্রেলিয়া ভারতকে ৩-০ বা ৩-১ ব্যবধানে হারালেও ভারত তিন ও অস্ট্রেলিয়া ৪ নম্বরে থাকবে। ওয়েবসাইট।