দ্বিতীয় 'ইনিংস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শখের বসে অনেকের মতো তিনিও টুকটাক গলফ খেলতেন। এবার এই খেলাটিতেই ক্যারিয়ার গড়তে চান ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসম্যান ও সর্বোচ্চ টেস্ট ইনিংসের মালিক ব্রায়ান লারা। আসন্ন ক্যারিবীয় অপেশাদার গলফ চ্যাম্পিয়নশিপে খেলতে চান ত্রিনিদাদ ও টোবাগো দলের হয়ে। সুযোগ পাওয়ার জন্য ত্রিনিদাদ ও টোবাগো গলফ অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ১৮ ও ১৯ জানুয়ারি অনুষ্ঠেয় তাতিল ওপেন টুর্নামেন্টে অংশ নেবেন লারা। জাতীয় পর্যায়ে নির্বাচিত হতে গেলে এ প্রতিযোগিতায় খেলা বাধ্যতামূলক। তাতিল ওপেনে লারার অংশগ্রহণ নিশ্চিত করেছেন টুর্নামেন্ট পরিচালক ক্রিস্টোফার হারিয়েস। ওয়েবসাইট।