দ্বিতীয়বারের মতো অবসরে হেনিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোষণাটা দিয়েছিলেন এর আগেও, ২০০৮ সালের মে মাসে। ফিরে এসেছিলেন গত বছরের শুরুতে। তবে আজ বুধবার দ্বিতীয়বারের মতো টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের জাস্টিন হেনিন। প্রথমবারের অবসরের বিশেষ কোনো কারণ ছিল না। এবারের অবসরের কারণ, কনুইয়ের ইনজুরি।বেলজিয়ামের একটি দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত চিঠিতে সাবেক নাম্বার ওয়ান হেনিন লিখেছেন, ‘আজ মেডিকেল পরীক্ষার ফলাফল স্পষ্ট হয়েছে। চিকিত্সকেরা একমত হয়েছেন, আমার কনুইয়ের যা অবস্থা, তাতে টেনিস চালিয়ে যাওয়া সম্ভব হবে না।’গত বছরের জুনের শেষের দিকের ঘটনা। কিম ক্লাইস্টার্সের বিপক্ষে উইম্বলডনের চতুর্থ রাউন্ডের ম্যাচে ডান হাতের কনুইয়ে চোট পান হেনিন। চলতি বছর কোনো প্রতিযোগিতায় অংশ নেননি। শেষ পর্যন্ত এই ইনজুরি থামিয়ে দিল ২৮ বছর বয়সী হেনিনকে। ওয়েবসাইট।