দ্বিধান্বিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসির র‌্যাঙ্কিং নিয়মের সুবিধা পেয়ে প্রায় পাঁচ বছর পর টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে অস্ট্রেলিয়া। কোথায় সাম্রাজ্য ফিরে পাওয়ার আনন্দ উপভোগ করবেন, তা না, ক্রিস রজার্স উল্টো সন্দেহের দোটানায়—আসলেই কি অস্ট্রেলিয়া এক নম্বর হওয়ার যোগ্য? ‘আমরা ভারতের কাছে ৪-০ ব্যবধানে হেরেছি। এই ব্যর্থতা এক নম্বর দলের জন্য নয়’—ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বললেন অস্ট্রেলিয়ান ওপেনার। অবশ্য পরে এই সন্দেহ দূর করতে যেন নিজেই একটা যুক্তি খুঁজে নিয়েছেন রজার্স, ‘আমরা দক্ষিণ আফ্রিকাকে ওদের মাঠে হারিয়েছি। যারা আগে এক নম্বর ছিল, তাদের হারানোটা তো বড় ব্যাপারই।’ ওয়েবসাইট।